হোম > আইন-আদালত

আইনজীবী মাসুমা মিথিলার ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী উদ্যোক্তা সংগঠক মাসুমা মিথিলার ল থিমে করা ব্যতিক্রমধর্মী এক পোশাক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

পোশাক প্রদর্শনীর অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘হ্যাপি ল ইয়ার্স ডে-২০২৫’ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এবারের ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনীতে আনা শাড়িতে সুপ্রিম কোর্টের আলোচিত কিছু রায় আক্ষরিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া নারী ও পুরুষদের বিভিন্ন পোষাকে ন্যায়বিচারের নানা প্রতীক শোভা পায়। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের ধারাবাহিক লেখা ‘মাধবী’-কে কেন্দ্র করে ‘একটি মাধবী উপাখ্যান’ শিরোনামে শাড়ির ডিজাইন করা হয়।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিন সোমবার।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঐক্য ফাউন্ডেশনের হেড অফ লিগ্যাল ক্যান্সার সারভাইভার মাসুমা মিথিলা এ সময় বলেন, গত ১৯ বছর ধরে আইন পেশায় যুক্ত আছি। সে সঙ্গে একজন নারী উদ্যোক্তা-সংগঠক হিসেবে কাজ করছি। সে সাথে স্বকীয় ডিজাইনে তৈরি পোশাকের সমাহার নিয়ে গড়ে তুলেছি ‘মিতার গল্প’।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন