হোম > আইন-আদালত

ইফার বিতর্কিত নিয়োগে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সহকারী পরিচালকসহ বিভিন্ন পদে বিতর্কিত ও অবৈধ নিয়োগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও নিয়োগ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ও ইসলামিক ফাউন্ডেশনের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও শিকদার মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রোববার আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ১৪ জানুয়ারি তিনি সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২৮ জানুয়ারি তিনি রিটটি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর মিডিয়ায় ‘গঠিত হয়নি কোনো তদন্ত কমিটি - বিধিবহির্ভূত নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে, বিতর্কিত ও অবৈধ নিয়োগে নীরব ইসলামিক ফাউন্ডেশন’ এবং ২০২৫ সালের ১৬ জানুয়ারি ‘ইসলামিক ফাউন্ডেশন যেন আত্মীয় স্বজনের পুনর্বাসন কেন্দ্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। রিটে এ বিষয়গুলো তুলে ধরে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। রিপোর্টে বলা হয়, এ সকল নিয়োগে মুখ্য হয়ে উঠেছে ছাত্রলীগের দলীয় পরিচয়।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন