হোম > শিক্ষা

প্রথমবারের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় শুরু হওয়া এক ঘণ্টার পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়ে ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. লুৎফর রহমান ও প্রফেসর ড. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, বিভিন্ন একাডেমিক কমিটির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। কিন্তু এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা চালু করেছে।#

ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে অবরুদ্ধ করে হয়রানির অভিযোগ

ভারতীয় মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কনটেস্টে চ্যাম্পিয়ন বাকৃবি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইউজিসিতে দোয়া মাহফিল

নবাব সলিমুল্লাহকে স্মরণ করে ডাকসুর ‘ইশারাত মনজিল’ প্রকাশ

হলি ক্রসে ১,৪০০ শিক্ষার্থীকে নিয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে

‘আমার ফোন আর লাশটা আম্মুর কাছে পৌঁছে দেবেন’

গ্যাস সংকটে রুয়েটের হলে মিল বন্ধ, বিপাকে আবাসিক শিক্ষার্থীরা

সমাবর্তনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না ইবি শিক্ষার্থীদের