হোম > শিক্ষা

জাকসু নির্বাচন: কবি নজরুল হলের ব্যালটে ত্রুটি

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয় কবি নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ত্রুটির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালে ব্যালট পেপারে নির্বাহী সদস্য পদে ভোট দেওয়ার নির্দেশনা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। ব্যালটে উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন দিতে হবে। কিন্তু বাস্তবে নির্বাহী কমিটির তিনটি সদস্য পদ থাকায় শিক্ষার্থীদের তিনজন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন দেওয়ার কথা।

জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বরত রিটার্নিং অফিসার উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘আমরা ব্যালটে এই ত্রুটি লক্ষ্য করেছি এবং বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। ভোটারদের ভুল এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা যেন সঠিকভাবে ভোট প্রদান করতে পারেন, সে জন্য বুথে আলাদা করে নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ত্রুটি নির্বাচনের সার্বিক ফলাফলে প্রভাব ফেলবে না।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের