হোম > শিক্ষা

জবিতে বহিরাগত প্রবেশ করানোর সময় হাতেনাতে ধরা শিক্ষার্থী

প্রতিনিধি, জবি

অভিযুক্ত সোহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। ছবি: আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে বাংলাবাজার সংলগ্ন ২ নম্বর গেট দিয়ে বহিরাগত ও অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পাসকার্ড এক্সচেঞ্জ করে বহিরাগত প্রবেশ করানোর সময় হাতেনাতে ধরা পড়েন এক শিক্ষার্থী।

অভিযুক্ত সোহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। বাধা দিতে গেলে সোহান নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দেন এবং দায়িত্বরত বিএনসিসি সদস্য ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা বলেছেন, সোহান একজন সাধারণ শিক্ষার্থী। ছাত্রদলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

পাসকার্ড এক্সচেঞ্জ করার কারণ জানতে চাইলে অভিযুক্ত সোহান বলেন, ‘আমার এক বন্ধুর জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করা দরকার ছিল। তাই কার্ডটি তাকে দিয়েছি।’

এর আগে বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

এদিকে সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন।

এ বিষয়ে দায়িত্বরত বিএনসিসি সদস্যরা বলেন, ‘গেটের নিরাপত্তার মূল দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে আমাদের কিছু করার থাকে না। বিষয়টি প্রক্টরিয়াল বডি দেখবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদাউস হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা একবার বের হচ্ছে, আবার প্রবেশ করছে। সবাইকে পাস কার্ড দেখে প্রবেশ করানো হচ্ছে। কিন্তু এর মধ্যে পাস কার্ড এক্সচেঞ্জ করে অনেকে প্রবেশ করছে।’

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের