হোম > শিক্ষা

ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘ডিআরএমসি আইটি ক্লাব প্রেজেন্টস্ নবম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল-২০২৬’-এর বর্ণিল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা জোহরা।

তিন দিনব্যাপী এ কার্নিভালে আইটি বেস্ড প্রজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, আইসিটি অলিম্পিয়াড, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং ইত্যাদি ইভেন্টে দেশের চার শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আট সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সহযোগী অধ্যাপক ও কার্নিভালের আহ্বায়ক আখতার জাহান ফেরদৌসী বানু, ডিআরএমসি আইটি ক্লাবের মডারেটর ও প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যম কর্মী, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকেরা।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং নবীনদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ টেক কার্নিভালের আয়োজন করা হয়। আগামী ১০ অক্টোবর এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি

গণরুম-গেস্টরুম নিপীড়নবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন ডাকসুর

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, ছাত্রীসংস্থার প্রতিবাদ

বাসে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে আইইউবিএটি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম

শিশুরাই এদেশে সবচেয়ে বেশি অবহেলিত