হোম > শিক্ষা

৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখা গত ৯ ফেব্রুয়ারি যে নির্দেশনা দিয়েছিল, তার আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। প্রবল গণআন্দোলনের মুখে গত বছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে।

গত ২৪ এপ্রিল ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ২টি কলেজসহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। এর আগে ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি বিশ্ববিদ্যালয়, ৬টি মেডিকেল কলেজ ও ১৪টি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

১০ থেকে ১৬ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: ইশরাক

জাবি ছাত্রদলের সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

ইবির হল ডাইনিংয়ে পরিচ্ছন্নতা সংকট

ইবিতে সনদ-ট্রান্সক্রিপ্ট পেতে দীর্ঘসূত্রতা, শিক্ষার্থীদের ভোগান্তি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনেও বিক্ষোভ

রাবির তিন অধ্যাপক পাচ্ছেন গুণী শিক্ষক সম্মাননা

মেধাতালিকায় ১৭তম, বসতভিটা না থাকায় নিয়োগ হলো না মিশনের