হোম > শিক্ষা

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

শিক্ষা ডেস্ক

শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

গতকাল এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

সরকারের উদ্যোগে বছরের শুরুতে ১ জানুয়ারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। প্রতি বছর জুন মাস থেকে বই ছাপানোর কাজ শুরু হয়। এবার রাজনৈতিক কারণে যথাসময়ে বই ছাপার কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে বই পৌঁছানোর বিষয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।

এনসিটিবি জানিয়েছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর জন্য তারা কাজ করছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান বলেন, ‘এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিকভাবে অভ্যন্তরীণ নির্দেশনায় আমরা দুই মাস ধরে ছুটি বাতিল করেছি। আশা করি জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবো। সবাই দিন-রাত কাজ করছেন। প্রতিদিন অতিরিক্ত সময়েও কাজ করছেন অনেক। সাপ্তাহিক ছুটির দিনেও সবাই অফিস করছেন।’

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের ৪ বই চুরি করে বিক্রির অভিযোগ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ

‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার টাঙানোয় ইবি ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

কুমিল্লায় পাঠ্যবই ছাপার কাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি

গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার স্বচ্ছ তদন্ত ও বিচার চায় সিপিজে