হোম > শিক্ষা

ডাকসু নির্বাচনে জিএস পদ থেকে কেন সরে দাঁড়ালেন, জানালেন মাহিন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ ঘোষণা দেন।

এর আগে ১৮ আগস্ট ডাকসু নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে তার স্ব-পদ ও দায়িত্ব থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এ বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাহিন সরকার বলেন, ‘আমার প্যানেলের বাকী সবার সাথে আলোচনা করেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব এলে তারা শিক্ষার্থীদের অধিক দায়বদ্ধতার সাথে প্রতিনিধিত্ব করবেন। সেই কারণেই আমি আবু বাকের মজুমদারকে সমর্থন করছি।’

তিনি আরো বলেন, ‘আমার প্যানেলের অন্য প্রার্থীরা যথাস্থানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমি আহ্বান জানাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা জিএস পদে আবু বাকের মজুমদারকে বিজয়ী করুন।’

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার মাহিন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে এই ঐক্য আরও শক্তিশালী আন্দোলনের পথ প্রশস্ত করবে। আমরা আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি