হোম > শিক্ষা

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘষলে তো কালি উঠবেই

অমোচনীয় কালি উঠা প্রসঙ্গে রাবি ভিসি

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে উচ্চমানের অমোচনীয় কালি ব্যবহারের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তার দাবি, অমোচনীয় কালি অবশ্যই উচ্চমানের। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘষাঘষি করে তাহলে তো সেটি (কালি) উঠবেই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।

এ সময় রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপাচার্য বলেন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা আমাদের কমিটমেন্টে শতভাগ সন্তুষ্ট। আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করলাম, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোট শুরুর এক ঘণ্টা পরও ভোটার উপস্থিতি কম নিয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভোটার বাড়বে, সময় দিতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে যে রকম ভোটারের উপস্থিতি ছিল, তেমনটি আমাদের এখানেও হবে। সে ক্ষেত্রে ৭০ শতাংশ ভোটার উপস্থিতির আশা তো করতেই পারি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে