হোম > শিক্ষা

রাকসু নির্বাচন: ভোটকেন্দ্রে মেয়েদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকেই মেয়েদের ভোটকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। কেন্দ্রের বাইরে ছিল লম্বা লাইন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্সে—এই তিনটি কেন্দ্রে ছয়টি হলের মেয়েদের ভোট গ্রহণ চলছে। এ সময় ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। জীবনের প্রথম ভোট দিতে অনেকেই আগ্রহ নিয়ে কেন্দ্রে এসেছেন।

এক ছাত্রী বলেন, এটাই আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। ভেতরের পরিবেশ খুবই সুন্দর। যারা দায়িত্ব আছেন, তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটা প্রসেস আমাদের জানানো হয়েছে যে কীভাবে কী করতে হবে। এ ছাড়া আমাদের প্রাইভেসি রক্ষা করা হয়েছে।

ভোটদান শেষে এক শিক্ষার্থী বলেন, ভেতরে ভোটের পরিবেশ অনেক ভালো এবং উপস্থিতি অনেক বেশি। আমি এর আগে জাতীয় নির্বাচনে কখনো ভোট দিইনি, জীবনে প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে।

ভোটের জন্য লাইনে অপেক্ষমাণ এক শিক্ষার্থী বলেন, নির্বাচনের যে আমেজ তিন-চার দিন ধরে আমাদের ক্যাম্পাসে ছিল, সেটা আজও দেখা যাচ্ছে। সবাই ভোটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে আছি। অনেক এক্সাইটেড আমি। জীবনের প্রথম ভোট। ক্যাম্পাসে এমন আমেজ দেখে খুবই ভালো লাগছে।

সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্ব থাকা একজন প্রিসাইডিং অফিসার জানান, সব কিছু ঠিকঠাক চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি। সবাই সিরিয়ালি আসছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আশা করছি শেষ পর্যন্ত এই ধারা বজায় থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে