হোম > শিক্ষা

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

আতিকুর রহমান নগরী

বিশ্বব্যাপী উচ্চশিক্ষা মূল্যায়ন সূচকে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়বারের মতো প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ৫২তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এ বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট ১২টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর বহুমাত্রিক ও আন্তঃবিষয়ক গবেষণা মূল্যায়নে বিশেষভাবে গুরুত্ব দেয়। এতে মূল তিনটি কাঠামোর ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়- ইনপুট: অর্থায়ন ও গবেষণা বিনিয়োগ; প্রক্রিয়া: সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা ও প্রচার এবং আউটপুট: প্রকাশনা, গবেষণার মান, প্রভাব ও খ্যাতি।

এই তিন কাঠামোর মধ্যে মোট ১১টি কর্মক্ষমতার সূচক অনুসরণ করে চূড়ান্ত র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় এই কমিটি কাজ করছে। র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

রাইড শেয়ারিংয়ের উপার্জিত অর্থে ঢাবি শিক্ষার্থীর ফরম ফিলাপ করালেন ছাত্রদল নেতা

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ ঢাবিতে টিকে থাকতে পারেনি: উপাচার্য

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির ফল কতটা গুরুত্বপূর্ণ

হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ