হোম > শিক্ষা

আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কামিল মাদরাসায় দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর ২০২৩ সালের পরীক্ষা শনিবার শুরু হয়েছে।

সারা দেশের মোট ১৪৯ কেন্দ্রে প্রায় ৪৩ হাজার পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছেন। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ, কামিল আদব বিষয়ে কামিল স্নাতকোত্তর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ মে পর্যন্ত পর্যন্ত পরীক্ষা চলবে।

প্রথম দিন শনিবার সকাল দশটায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার সাথে উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান পৃথক পৃথক কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভাইস- চ্যান্সেলর বলেন, উপযুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। তারপরও আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি যাতে কোনো রকম অনিয়ম না হয়। কেউ অসদুপায় অবলম্বন করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে শিক্ষার মান উন্নয়ন ও সেশনজট মুক্ত করে মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান নকলমুক্ত উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইনকিলাব মঞ্চ

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশনে আসছে অটোমেশন

ফজলুল হক হলের সিসিটিভি ফুটেজ গোপনের প্রতিবাদে ডাকসুর মানববন্ধন

নানা আয়োজনে পালিত হলো বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইবিতে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

চায়না প্রতিষ্ঠানে ৪৩০টি চাকরির সুযোগ করে দিলো ডাকসু

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি

হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা