হোম > শিক্ষা

জবিতে তিন দাবিতে গণ-অনশন

প্রতিনিধি, জাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন ও ভাতার দাবিতে গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তারা।

দাবিগুলো হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয় ততদিন ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

ব্যবস্থাপনা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, ‘এই সরকার থাকাকালীন যদি আমরা দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধান করতে না পারি, আর কখনোই তা সম্ভব হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার ১৮-১৯ বছরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমি সুযোগ-সুবিধা, আবাসন ব্যবস্থা ও শিক্ষার পরিবেশ গড়তে পারেনি।’

তিনি বলেন, ‘এই সরকার জনগণের সরকার, বিপ্লবীদের সরকার, আমরা আশা রাখি তারা আমাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে অতিদ্রুত বাস্তবায়ন করবেন। আমাদের ২০ হাজার শিক্ষার্থীর স্বপ্ন সেনাবাহিনীর কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব।’

ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য যে বড় একটা আন্দোলন হলো এবং সেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে প্রশাসন চাইলে এ কাজ হস্তান্তর হতে পারে। কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই, তাই আমরা গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছি।’

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য