হোম > শিক্ষা

ভোট চলাকালে ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, যা বলল নির্বাচন কমিশনার

রাকসু নির্বাচন

প্রতিনিধি, রাবি

ছবির মাঝে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। ছবি: আমার দেশ

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়া আর কারও ক্যাম্পাসে ঢোকার নেই অনুমতি। তবে আবেদন সাপেক্ষে নির্বাচনি পরিবেশ দেখতে প্রতি প্যানেলে ৫ জনের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পাসে ঢুকতে পারছে বহিরাগতরা।

বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয় পরিবহণ মার্কেটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানকে দেখা যায় বসে থাকতে। এটা দেখে অনেকে প্রার্থী ও ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে গতকাল বিকালেও আমানকে টুকিটাকি চত্বরে দেখা যায়। এর ফলে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘উনি (আমান) ঢুকলেন কীভাবে? উনার তো আসার কথা না এখানে। উনি কীভাবে ঢুকলেন? আচ্ছা, বিষয়টা আমি দেখছি।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাকসুর জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার আমার দেশকে বলেন, আমি নিজেও দেখেছি। প্রশ্ন হলো প্রশাসনের নিষেধাজ্ঞার পরও একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা কীভাবে ভোট চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করলেন; সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, প্রশাসনকে ম্যানেজ করে নাকি অন্যভাবে ঢুকেছেন জানি না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য এটি উদ্বেগজনক।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম আমার দেশকে বলেন, নির্বাচনি পরিবেশ দেখার জন্য অনেকে আবেদন করেছে। আমরা সে সেই সাপেক্ষে পাঁচজনকে অনুমতি দিয়েছি। তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না, ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবে। নির্বাচন কেমন হচ্ছে—তা দেখবে। আমরা ছাত্রদল, শিবিরসহ যারা আবেদন করেছে সবাইকেই পাঁচজন করে প্রবেশের অনুমতি দিয়েছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে