হোম > শিক্ষা

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হবে। রোববার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার বিকেল ৩টায় স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।

এই অবস্থায় শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার