হোম > শিক্ষা > ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯৮ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২তম (বিশেষ) সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাজেটের বিস্তারিত উপাত্ত তুলে ধরেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

নতুন অর্থবছরের বাজেটে গবেষণাখাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৩ লাখ টাকা। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২৫ লাখ, যন্ত্রপাতি খাতে ৪ কোটি ৯২ লাখ, যানবাহন ক্রয়ে ৩ কোটি, তথ্য ও প্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লাখ এবং অন্যান্য মূলধন খাতে বরাদ্দ রয়েছে ৮০ লাখ টাকা।

পণ্য ও সেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা, বেতন-ভাতা খাতে রয়েছে ১২৮ কোটি ৬০ লাখ টাকা। শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি খাতে ৫৬ কোটি এবং অস্থায়ী হল নির্মাণে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া উন্নয়ন প্রকল্প বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৩৮৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা।

সভার শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে এবং বাজেট অনুমোদনে যারা সহায়তা করেছেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাই মিলেই চলমান উন্নয়ন প্রকল্প ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো বাস্তবায়ন সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে