হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২২ ডিসেম্বর

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

বুধবার বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান।

নির্বাচন তফসিল অনুযায়ী, আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর, নির্বাচনি তফসিল ঘোষণা ৫ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর, জকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ১৩,১৬ ও ১৭ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), জকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), মনোনয়নপত্র বাছাই ১৯ এবং ২০ নভেম্বর।

এছাড়া, জকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ থেকে ২৬ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), ‎চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। ‎মনোনয়নপত্র প্রত্যাহার ০৪,০৭ এবং ০৮ ডিসেম্বর। ‎প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ০৯ ডিসেম্বর।

প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়া ২২ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে গণনা করা হবে। ভোট গণনার ওপর ভিত্তি করে ২২ অথবা ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস, শীতকালীন ছুটি সব বিবেচনা করে এ নির্বাচননের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশাকরি সব বিবেচনায় আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার