হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির এএফ রহমান হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ দেয়ালিকা প্রকাশ

মাহির কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে হলে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপন।

দেয়ালিকায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে চলা গেস্টরুম, গণরুম ও নির্যাতনের ইতিহাস। এতে স্থান পেয়েছে ছাত্রলীগের দখলে থাকা সময়ের নানা নির্মম নির্যাতনের কাহিনি, ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, গণরুমে তোলা নিপীড়নের ছবি এবং ১৭ জুলাই এএফ রহমান হল ছাত্রলীগ মুক্ত ঘোষণার ঐতিহাসিক ঘটনার প্রজ্ঞাপন।

উদ্বোধনের সময় প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপন বলেন, ছাত্ররাজনীতির নামে নির্যাতনের যে সংস্কৃতি এই হলে চলছিল, তার অবসান একটি যুগান্তকারী ঘটনা। আজ যারা এই দেয়ালিকার মাধ্যমে অতীত ইতিহাস সংরক্ষণ করেছে, তারা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার দারুণ কাজ করেছে।

দেয়ালিকা প্রস্তুতের পেছনে কাজ করা অন্যতম সংগঠক জহিরুল হক তমাল বলেন, আমরা চেয়েছি যাতে নতুন যারা হলে আসবে তারা বুঝতে পারে-এই সুস্থ, নির্যাতনমুক্ত পরিবেশের জন্য একটা সময় আমরা কিভাবে সংগ্রাম করেছি। এটি শুধু দেয়ালিকা নয়, এটি আমাদের প্রতিরোধের স্মারক।

তিনি আরো বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন,বিশেষ করে হল প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের আমরা কৃতজ্ঞতা জানাই।

এই দেয়ালিকার মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ছাত্রলীগীয় নিপিড়ীনের সেই অন্ধকার সময়কে স্মরণ করছে, অন্যদিকে তেমনি ভবিষ্যতের জন্য একটি আলোকবর্তিকা হিসেবেও কাজ করবে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

ককটেল-ফটকা ফুটিয়ে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন