হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জহির রায়হান অডিটোরিয়ামে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি।

বৃহস্পতিবার রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা বিভিন্নভাবে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য। প্রশাসন এতে কোন ধরনের ব্যবস্থা নেয় নি। বরাবরই আমাদের দাবিকে উপেক্ষা করে গাফিলতির পরিচয় দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখতে পাই। প্রশাসনের অবহেলা আজকে আমাকদেরকে আবার সেই পূর্বের গণরুম-গেস্টরুম কালচারে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

আমরা আমাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইন ক্যাম্পাসের আইন দিয়ে অছাত্রদের বিচার করা সম্ভব নয় তাই ক্যাম্পাসে তাদের চলাফেরা বা রাজনীতি করা শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার বলেন,আওয়ামী আমলে ছাত্রলীগ যেরকম পেশিশক্তি ব্যবহার করে রাজনীতি করে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী আন্দোলনে গণঅভ্যুত্থানের পর আবারো একটি শক্তি পেশিশক্তি ব্যবহার করে রাজনীতি করতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দল অছাত্রদের মাধ্যমে কমিটি করে নিজেদের মধ্যে ঝামেলা করে তারা আজকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভাঙচুর করেছে। এ ধরনের অরাজকতা সৃষ্টির মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের জীবন থাকতে জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেবোনা। আমরা জানিয়ে দিচ্ছি যদি আর কোন রাজনৈতিক দলকে শক্তির ব্যবহার করে রাজনীতি করতে আসে তাহলে আমরা আবারো সেই তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ব্যবস্থা করব।

এরআগে সন্ধ্যায় ছাত্রদলের পরিচিতি সভায় পদবঞ্চিতদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে অডিটোরিয়ামে ভাঙচুর চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।

চবিতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদল নেতাকর্মীদের মারধর

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক