হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আবির, সেক্রেটারি সাইফুল

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির ও সেক্রেটারি মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি শাখা শিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাখার সদস্যদের নিয়ে শহীদ আব্দুল কাইয়ুম অডিটোরিয়ামে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবীর।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মোজ্জাম্মেল হোসাইন আবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির শাখা সেক্রেটারি হিসেবে মো. সাইফুল ইসলাম কে মনোনীত করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয় হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ