হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট-গ্রহণ। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার ( ১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের আই আই সিটি ভবনে শাকসু নির্বাচন কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার।

নির্বাচনী তফসিল অনুযায়ী– ২০ নভেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ করা হবে । চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর ।

২৪ ও ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। ২৫ ও ২৬ নভেম্বর একই সময় পর্যন্ত মনোনয়নপত্র জমাদান। যাচাই-বাছাই সম্পন্ন করা হবে ২৭ নভেম্বর।

২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টাপর্যন্ত।

পহেলা ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২রা ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সবশেষে ১৭ ডিসেম্বর ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ঐদিন ই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার