হোম > শিক্ষা > ক্যাম্পাস

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানী ঢাকার পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডিতে সাঈদুল হোসেন সাহেদকে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রের সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

তিনি ছাত্রকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বিশেষ সাময়িকী প্রদান করেন।

তিনি দিনকাল পত্রিকার সাব-এডিটর হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'দৃষ্টিকোণ'-এর গবেষক হিসেবে কাজ করেছেন।

সাহেদ ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে মাত্র ১০ মাসে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

এমবি

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর শুভেচ্ছা

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক ৪

ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা রাখেনি রাবি প্রশাসন

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চবিতে ‘পর্দা কর্নার’ নিয়ে ছাত্রদল নেতার কটাক্ষপূর্ণ পোস্ট

শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জবি ছাত্রদলের উদ্যোগে ডাবল ডেকার বাস