হোম > শিক্ষা > ক্যাম্পাস

সিমাগো র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে শীর্ষ দশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, কুবি

স্পেনভিত্তিক গবেষণা সংস্থা সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে দেশের মধ্যে ৯ম স্থানে উঠে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গত বছর যেখানে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২৩তম, সেখানে এবার উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে কুবি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০,৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবারের র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮ম। তবে ২০২৩, ২০২২ ও ২০২১ সালে বিশ্ববিদ্যালয়টি এ তালিকায় স্থান পায়নি। গত তিন বছরে ধারাবাহিকভাবে কুবির অবস্থানের উন্নতি লক্ষ্য করা গেছে।

সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং (এসআইআর) মূলত তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করে—গবেষণার মান, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব। সার্বিক র‌্যাঙ্কিং নির্ধারণে গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওজন প্রদান করা হয়। পৃথক সূচকভিত্তিক র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি সমন্বিত সার্বিক র‌্যাঙ্কিংও প্রকাশ করা হয়।

২০২৬ সালের র‌্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন সূচকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৩৬তম, ৯ম ও ৬৮তম। এ তিনটি সূচকের সমন্বয়ে সার্বিকভাবে কুবির অবস্থান ৯ম। উল্লেখ্য, গত বছর গবেষণা সূচকে কুবির অবস্থান ছিল ২৩তম, যা থেকে এ বছর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সিমাগো র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য

ব্যাঙকে বর সাজিয়ে বিয়ের আয়োজন

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি