হোম > শিক্ষা > ক্যাম্পাস

সৌরবিদ্যুৎ দ্বারা স্বয়ংসম্পূর্ণ হতে পারলে কৃষি বিপ্লব ঘটাতে চাই: আইনমন্ত্রী

প্রতিনিধি, ইবি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রত্যেক জেলায় সরকারের যে অব্যবহৃত জমি রয়েছে, সেগুলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সৌরবিদ্যুৎ দ্বারা স্বয়ংসম্পূর্ণ হতে পারলে বিদ্যুতের ঘাটতি মেটানোর পাশাপাশি কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে চান বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত 'কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই' সংক্রান্ত উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকার সভাপতি ড. খ ম কবিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, জিয়া পরিষদ, ইবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী।

আইনমন্ত্রী বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ-মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে সৌরবিদ্যুৎ থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারলে আমরা কৃষি বিপ্লব ঘটাতে চাই। প্রত্যেক জেলায় সরকারের অব্যবহৃত যে জমি আছে, এ জমিগুলো ব্যবহারের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এসব জমি ব্যবহার করে আমরা সৌরবিদ্যুৎ চালু করতে চাই। ১ একর জমিতে যদি সৌরবিদ্যুৎ চালু করতে চাই তাহলে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। একটা জেলায় যদি ২০ একর জমিতে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাহলে আমাদের একদিকে সেচের জন্য যে ডিজেল খরচ হচ্ছে সেটি লাগবে না অন্যদিকে বিদ্যুতের পেছনে যে ভর্তুকি দেওয়া হয় সেটিও আর করা লাগবে না। আগামী ছয় মাসের মধ্যে এটি আমরা দৃশ্যমান অবস্থায় পাবো বলে আমরা বিশ্বাস রাখি এবং আমাদের কারিগরি টিম এটি বলছে।

তিনি বলেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। ইতোমধ্যেই পার্লামেন্টে বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট কিভাবে নিরসন করা যায় সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার উদ্যোগে দশ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন এবং আমাদের পক্ষ থেকে পাঁচজনকে রাখা হয়েছে। আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। হানাহানি, রক্তপাত থাকবেই। রাজনৈতিক বিরোধ আদর্শিকভাবে থাকবেই। এই মঞ্চের অনেকের সাথেই আমার রাজনৈতিক মতাদর্শের মিল নেই। কিন্তু আমাদের চিন্তার ঐক্য, ভাবনা, এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাব। আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই।

এ সময় সরকারের মহাপরিকল্পনা, দ্বিতীয় পদ্মা সেতু, কৃষি নির্ভর বাংলাদেশ, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

এছাড়া খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বেহাল অবস্থার সমাধান ও ঝিনাইদহ-ইবি-কুষ্টিয়ার রেল লাইন স্থাপনের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে বলে জানান তিনি। পাশাপাশি কুষ্টিয়ার জুলাই শহীদ ইয়ামিনের নামে ইবিতে একটি আবাসিক হলের নামকরণের দাবি রাখেন তিনি।

এএস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, দাম বেড়েছে খাবারের

বাসে মারামারির জেরে ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বিভাগীয় সভাপতি

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান ঢাবি সাংবাদিক সমিতির

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ প্রেস সেক্রেটারি