হোম > শিক্ষা > ক্যাম্পাস

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বেলুন উড্ডয়ন ও সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুরু হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ তথা হাওরাঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ৩ টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেশ কিছু গবেষণা প্রকল্প পরিচালনা করছেন।

ঢাবিতে লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩ অক্টোবর, থাকছে ৭৬ গবেষণাপত্র

ঢাবিতে শেখ মুজিব হলের ফটক থেকে মুছে দেওয়া হলো ‘শহীদ ওসমান হাদি’ নাম

বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্যের পদ, দুই মাসেও যোগ দেননি ট্রেজারার

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, দাম বেড়েছে খাবারের

বাসে মারামারির জেরে ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বিভাগীয় সভাপতি

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন