হোম > শিক্ষা > ক্যাম্পাস

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

প্রজ্ঞা সর্বজয়া, ইবি

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪,৫০০ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে পৃথক সনদ উত্তোলন ফি। নির্ধারিত ফি নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূচি অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। স্নাতক পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি সম্পন্নকারীরা এতে অংশ নিতে পারবেন।

নিবন্ধন ফি ছাড়াও সনদ উত্তোলনের জন্য স্নাতকে ৫০০ টাকা, স্নাতকোত্তরে ৭০০ টাকা, এমফিলে ১,০০০ টাকা এবং পিএইচডির জন্য ২,০০০ টাকা দিতে হবে। ফলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারীদের মোট ব্যয় হবে যথাক্রমে—৫,০০০ থেকে ৫,৫০০ টাকা।

সমাবর্তনে সর্বোচ্চ তিনজন অতিথি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সি প্রত্যেক অতিথির জন্য ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। স্বামী-স্ত্রী ও পাঁচ বছরের কম বয়সি সন্তানের জন্য কোনো অতিথি ফি দিতে হবে না। এদিকে নিবন্ধন ফি কমানোর দাবি জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ।

২০১৯-২০ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের এক সাবেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আর্থিকভাবে অসচ্ছল অনেক শিক্ষার্থীর জন্য ৪,৫০০ টাকার নিবন্ধন ফি চাপ তৈরি করছে। এর সঙ্গে সনদ ফি ও অতিথি ফি যোগ হচ্ছে। তার মতে, সমাবর্তন ফি ৩,০০০ থেকে ৩,৫০০ টাকার মধ্যে রাখলে ভালো হতো।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে শুরু থেকেই নিবন্ধন ফি কমানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে ফি ৫,০০০ টাকা নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ৪,৫০০ টাকা করা হয়। তবে সমাবর্তন আয়োজনের বাস্তব খরচ ও সংশ্লিষ্ট কমিটির মতামতের কারণে এর নিচে নামানো সম্ভব হয়নি।

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

ককটেল-ফটকা ফুটিয়ে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন