হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইসলাম ধর্ম গ্রহণ করে চবি ছাত্রীকে চায়না অধ্যাপকের বিয়ে

প্রতিনিধি, চবি

চবি ছাত্রী সুমাইয়া ও অধ্যাপক জিহুয়া জাং।

ইসলাম ধর্মগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বিয়ে করেছেন জিহুয়া জাং। তিনি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান (ওশানোগ্রাফি) বিভাগের অতিথি শিক্ষক ও চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ফেসবুক পোস্টে বিষয়টি জানান। কিছুক্ষণ পর অধ্যাপক জিহুয়া জাংও নিজের ফেসবুক আইডিতে তাদের একটি যৌথ ছবি প্রকাশ করেন।

সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হল সংসদের এজিএস (সহকারী সাধারণ সম্পাদক)। নিজ হাতে তৈরি বিভিন্ন ঘরোয়া নাস্তা ও পিঠা বিক্রির মাধ্যমে তিনি ক্যাম্পাসে পরিচিতি লাভ করেন।

বিয়ের বিষয়ে সুমাইয়া আক্তার বলেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে দুইবার এসেছেন। গত ১৪ জুলাই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। এর আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয়েছে আল আমিন।

তিনি আরো বলেন, আমি ক্যাম্পাসে চীনা ভাষার কোর্স করেছি। আর তিনি চীন থেকে চবিতে শিক্ষকতা করতে এসেছিলেন। সেখান থেকেই আমাদের পরিচয়। পরে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, জিহুয়া জাং আমাদের বিভাগের একটি প্রকল্পের অধীনে অ্যাডজাঙ্কট (অতিথি) অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। তিনি ডেটা মডেলিং ও এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতেন। গত দুই বছরে সামার ভ্যাকেশনের সময় এক মাস করে দুইবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন। সর্বশেষ সম্ভবত গত জুন মাসে তিনি ক্যাম্পাসে এসেছিলেন।

জেডএম

ভারতকে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা

ফকিরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ মোবাইল ফোনসেট উদ্ধার

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

৪ বছর পর জয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু চেলসির

সৌন্দর্যের অদ্বিতীয় স্থাপনা তাজমহল

তানোরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ