হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে বহাল থাকছে পূর্ণাঙ্গ শাটডাউন

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বহাল থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার রাতে সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে বাসায় ফেরার সময় ছাত্রদের একটি গোষ্ঠী তার গাড়ি আটকে দেয়, জোরপূর্বক তাকে নামিয়ে দিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং অশোভন আচরণ করে। অভিযুক্ত ছাত্ররা তার গাড়ির ওপর টাকা ছুঁড়ে দেয় এবং প্রবেশপথে তালা লাগিয়ে দেন। তিনি হেঁটে জুবেরী ভবনের দিকে রওনা দিলে সেসময় ছাত্রদের ওই দল তার উপর এবং তার সঙ্গে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর শারীরিকভাবে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের ‘ছাত্র নামক সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবিলম্বে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা বলেন, এই ছাত্র নামক সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন চলে। সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ