হোম > শিক্ষা > ক্যাম্পাস

রেজিস্ট্রেশন ফি বাড়ানোর প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ছাত্র প্রতিনিধি ব্যবস্থা বাতিল দাবি ও রেজিস্ট্রেশন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি হলো রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, কোর্স রেজিস্ট্রেশন সময় বাড়াতে হবে এবং ছাত্র প্রতিনিধি পদ্ধতি বাতিল করতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাদি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন হল, খান বাহাদুর আহসানউল্লাহ হল, খান জাহান আলী হল হয়ে ভিসির বাসভবন প্রদক্ষিণ করে হাদি চত্বরে এসে অবস্থান করে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে এবং সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা দাবিদাওয়া তুলে ধরেন।

সমাবেশে ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানি না, এই অযৌক্তিক ফি কমাতে হবে।

একই বর্ষের ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ বলেন, এটি একটি অরাজনৈতিক ক্যাম্পাস, এখানে শুরু থেকে কোনো রাজনীতি ছিল না। কিন্তু এতদিন যেকোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নেব না।

সমাবেশে শিক্ষার্থীরা দাবি উত্থাপন করে বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিনে ছাত্র প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। এই বিষয়ে কথা বলতে চাইলে প্রশাসন থেকে বলা হয় এই বিষয়ে তারা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। এসময় ডিসিপ্লিন প্রধানের মাধ্যমে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে স্বৈরাচারী ব্যবস্থা বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তারা আরো বলেন, আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভিসির বাসভবনের সামনে উপস্থিত হয়ে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা বলেন, আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনলাম। তাদের দাবিদাওয়াগুলো আমরা প্রশাসনকে জানাব, বাকি সিদ্ধান্ত প্রশাসন নেবে।

কোর্স ফি বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. মো. রেজাউল করিম, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ