হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্রাকসু নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচনের জন্য ছয় সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৭তম (জরুরি) সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন-ক্রমে এই কমিশন পুনর্গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন—একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রত্যাশা, এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের চর্চা আরো সুসংহত হবে।

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

ছয় দফা মেধাতালিকার পরও কুবিতে ফাঁকা ১১৩ আসন

বাকৃবিতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পবিপ্রবিতে শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

হল ছেড়ে দিয়ে জাকসু জিএসের আবেগঘন পোস্ট

এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, চবি ছাত্রী সংস্থা

সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

শাবিপ্রবিতে লেক ভরাট করে চলছে গ্যারেজ নির্মাণ

নতুন অর্থবছরে জবির রাজস্ব বাজেট ১৮৬ কোটি ৬০ লাখ টাকা