হোম > শিক্ষা > ক্যাম্পাস

পিএইচডি-এমফিলে ঢাবির ৩৩ গবেষকের নতুন অর্জন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং একজন ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গবেষকদের এসব ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের মধ্যে বাংলা বিভাগের জাহিদ হাসান সরকার ও সানজীদা মাসুদ, আরবী বিভাগের মাসরুরুল হক ও মো. ইসমাঈল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শরিফুল ইসলাম ভূঁইয়া, ভাষাবিজ্ঞান বিভাগের তানজিয়া সিদ্দিকা এবং গণিত বিভাগের মোহাম্মদ আমজাদ হোসেন রয়েছেন।

এ ছাড়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের আবু সাদাত মুহাম্মদ আশিফ, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ সামিউল ইসলাম, পপুলেশন সায়েন্সেস বিভাগের ফারহানা হক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের আমেনা খাতুন, প্রাণিবিদ্যা বিভাগের বিপুল কৃষ্ণ দাস, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের নীলিমা বর্মন, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মো. গোলাম কিবরিয়া, শিল্পকলার ইতিহাস বিভাগের দেবাশীষ পাল এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ রিজওয়ানুল আহসান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

অন্যদিকে, এমফিল ডিগ্রি অর্জনকারীদের মধ্যে ইংরেজি বিভাগের সুমাইয়া আলম, আরবী বিভাগের মুহাম্মদ বদরুদ্দীন সাদী, নূরুল্লাহ ও মোহাম্মদ সাজেদ এবং উর্দু বিভাগের মোছা. আলপনা আকতার রয়েছেন।

এ ছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আবদুল্লাহ আল মুবাশ্বির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাথী খাতুন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের রোমানা রহমান, ম্যানেজমেন্ট বিভাগের দেওয়ান আফরিদা হামিদ এবং কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের মো. জাহিদ হোসাইন খান এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এইচডি. রাজু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুহাম্মদ কবির হোছাইন ও আবদুল মান্নান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নজরুল ইসলাম এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবিকুন্নাহার ও খন্দকার নাহিদ হাসানো এমফিল ডিগ্রি লাভ করেছেন।

এদিকে, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধীনে মুহাম্মদ তামজিদ আল আরাফাত ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গবেষকদের একাডেমিক কার্যক্রম ও গবেষণার ভিত্তিতে সিন্ডিকেট সভায় সংশ্লিষ্ট ডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন করে যুক্ত হলো আরও ৩৩ জন গবেষকের অর্জন।

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি সংশোধন বিল পাস

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির

নৈতিক প্রজন্ম গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই: নূরুন্নিসা সিদ্দিকা

র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

পিতা-মাতার অবহেলা রোধে সংসদে কোরআনের আয়াত তুলে ধরলেন রুমিন ফারহানা

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

শ্বাসরোধে হত্যা করা হয় সেই ইসমাইলকে; বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৩

হজ শেষে হাজিরা কে কত টাকা ফেরত পাচ্ছেন জানাল মন্ত্রণালয়

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান