হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবিতে স্পেশাল বাস সার্ভিস চালু

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য

প্রতিনিধি, বাকৃবি

আগামীকাল ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের উদ্যোগে ‘স্পেশাল বাস সার্ভিস’ চালু করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার ভর্তি পরীক্ষার আগে ও পরে নির্ধারিত রুটে বাস চলাচল করবে।

পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিনটি ট্রিপে বাস চলবে। দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস থেকে বেলা ১১টা, দুপুর ১২টা ও দুপুর ১টায় বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

পরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টায় বাসগুলো পুনরায় পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বাসগুলো ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা বাসযোগে দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী বাইপাসে ফিরতে পারবেন। পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া তৃতীয়বারের মতো পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’। পাশাপাশি ভর্তি পরীক্ষাসংক্রান্ত আসনবিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে স্থাপন করা হয়েছে ‘কেন্দ্রীয় হেল্প ডেস্ক’। অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া বা অন্যান্য যান্ত্রিক সমস্যায় সহায়তা প্রদান করবে আইসিটি সেল পরিচালিত হেল্প ডেস্ক।

এসআই

নেপালে আকস্মিক বন্যায় কৈলাসগামী ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

ধ্বংসস্তূপের মধ্যে চাষাবাদ, গাজায় বাঁচার লড়াই কৃষকদের

বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নারায়ণগঞ্জে মহানগর হেফাজতের পাল্টাপাল্টি কমিটি

পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমাতে যেসব অভ্যাস জরুরি

ইরানকে আলোচনায় ফেরাতে কোনো তাড়াহুড়া নেই: ট্রাম্প

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা করা সেই যুবক গ্রেপ্তার