হোম > শিক্ষা > ক্যাম্পাস

গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশিয়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

প্রতিনিধি, জবি

গণভোট বাস্তবায়ন নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে গণভোটের পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিলেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব।

সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এমন হুঁশিয়ারির কথা জানান। মূলত গণভোট অধ্যাদেশ বিল বাতিল হওয়ার ঘোষণা প্রকাশ পাওয়ার পরই নড়েচড়ে বসেন এই ছাত্রনেতা।

সরকারি দলের জোটে থাকা ভিপি নুরুল হক নুরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের এই নেতা তার স্ট্যাটাসে বিএনপি ও সরকারের গণভোটবিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেন।

জবি ছাত্ররাজনীতিতে জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই ছাত্রনেতা তার ফেসবুকের স্ট্যাটাসে লেখেন—

‘গণভোটে কেন নয়ছয়!

বর্তমানে সরকারি দল, বিরোধী দল এবং এ দেশের সব মুক্তিকামী সাধারণ মানুষসহ সবার কমন বিষয় হলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক এবং জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। জুলাই সংগঠিত না হলে একদিকে যেমন দীর্ঘ ১৫–১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করা এবং সবচেয়ে নির্যাতিত দল বিএনপি হয়তো ক্ষমতার আলো দেখতে পেত না; অন্যদিকে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা নেতারাও বিরোধী দলের ভূমিকায় অধিষ্ঠিত হতে পারত না এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হতে পারত না। সর্বোপরি, আজ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে, তা কেবল স্বপ্নই থেকে যেত।

জুলাই অভ্যুত্থানে দলমত-নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। এর ফলস্বরূপ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের মূল দায়িত্ব ছিল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যার একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে এবং বাকি অংশ একটি নির্বাচিত সরকার সম্পন্ন করবে। এরই একটি গুরুত্বপূর্ণ অংশ গণভোট।

গণভোট কী এবং কেন—এসব এখন পুরোনো আলাপ। শুধুমাত্র গণহত্যাকারী, স্বৈরাচার এবং এ দেশকে ভারতের বর্গা দেওয়া আওয়ামী লীগ ছাড়া, এই গণভোটের বিষয়ে জুলাইপক্ষের প্রায় সকলেরই সম্মতি ছিল। এমনকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং গণভোটের সিদ্ধান্ত মেনে নিয়েই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

তাহলে নির্বাচনের পর কেন গণভোট নিয়ে এত টালবাহানা? তবে কি সরকারি দল গণভোটের পক্ষে ছিল না?

যদি না-ই থাকে, তাহলে গণভোটের সিদ্ধান্ত মেনে কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে?

স্রেফ একজন নাগরিক, জুলাই আন্দোলনকারী এবং স্বৈরাচারবিরোধী হওয়ায় আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই।

আমি জুলাইয়ের পক্ষের লোক, তাই আজীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। যেগুলো ফ্যাসিবাদের পক্ষে যাবে, সেগুলোর বিপক্ষে যাব। এমনকি যারা জুলাইকে বিক্রি করবে, তাদের বিরুদ্ধেও লড়ব।

জান দেব, তবু জুলাই দেব না।"

ঢাবির ‘মল চত্বর’ এখন মরণফাঁদ

চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ

সবাইকে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যেতে চাই: জবি উপাচার্য

স্বাধীনতা দিবসের সভা বয়কট করলেন শাবির জাতীয়তাবাদী শিক্ষকরা

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় অধিকার নয়, প্রতিটি মানুষের লালিত আবেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

দৌলতদিয়ায় বাসডুবিতে মা-ভাগ্নিসহ জাবি শিক্ষার্থী নিহত

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দুই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ