হোম > শিক্ষা > ক্যাম্পাস

মৌখিক পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ছাত্রদল কর্মীদের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, চবি

পূর্বশত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা মারধরের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির কাছে ছাত্রদলের কর্মীরা তাকে মারধর করেছে বলে জানা গেছে।

মারধরের শিকার ওই ছাত্রলীগের নেতার নাম শফিকুর রহমান মেঘ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ প্রচার সম্পাদক এবং উপগ্রুপ সিএফসির অনুসারী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা মেঘ চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শেষে ফিরছিলেন। জারুলতলার সামনে আসলে তার গতিরোধ করেন ছাত্রদলের কর্মীরা। পরে কলা ঝুপড়ির পিছনে নিয়ে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি খবর পেয়ে ওই ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পাঠায়।

ছাত্রলীগ নেতাকে মারধরে অভিযুক্ত মোহাম্মদ রেদোয়ান চবি শাখা ছাত্রদলের কর্মী ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

তিনি বলেন, ২০১৯ সালে ছাত্রলীগ নেতা মেঘ আমার মোবাইল চেক করে ছাত্রদলের সাথে সম্পৃক্ততা পেয়ে আমাকে গেস্ট রুমে নিয়ে মারধর করে। আমাকে মেরে একপর্যায়ে হল থেকে বের করে দেয়।

শাখা ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ছেলে রেদোয়ানকে মারধর করে হল থেকে বের করে দিয়েছিল। আজকে রেদোয়ান ওই ছেলেকে দেখতে পেয়ে আমাকে ফোন করলে আমি ক্যাম্পাসে না থাকার কারণে আমাদের সেক্রেটারি নোমানের সাথে এ বিষয়ে কথা বলতে বলি। শুধু আমার কর্মীরা না, ওই ঘটনায় শাখা ছাত্রদলের সব নেতার অনুসারীরাই ছিল।

তিনি আরো বলেন, ছাত্রলীগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠনের সাথে আমাদের কোনো আপস নাই। আমি শুনেছি প্রক্টরিয়াল বডি ওই ছেলেকে সেইফ এক্সিট দিয়ে বের করে দিয়েছে। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন আমার দেশকে বলেন, আমরা খবর পেয়ে ওই ছেলেকে কলা ঝুপড়ি থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়। ওখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এডি/জেডএম

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস