হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দাওয়া সংগঠন মিনারের উদ্যোগে গণ-ইফতার হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে ছাত্রীদের জন্যও ইফতারের ব্যবস্থা ছিল।

ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ক্যাম্পাসে এমন আয়োজন করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন, যাদের পক্ষে ইফতার করা কষ্টসাধ্য হয়ে যায়। তারা এমন উদ্যোগে খুশি হবেন।

উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রথম থেকে ২০তম রমজান পর্যন্ত গণ-ইফতার কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিদিন ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও ছাত্রীদের জন্য বেগম খালেদা জিয়া হলে গণ-ইফতার হবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে