হোম > শিক্ষা > ক্যাম্পাস

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীদের নিয়ে সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত আজকের নারী শিক্ষার্থীদের ইফতার প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজারের অধিক নারী শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী শিক্ষার্থীদের ইফতার নিয়ে শিবিরের নেতৃবৃন্দ জানায়, আজকের ইফতার আয়োজনে রেজিস্ট্রেশন ব্যবস্থা রেখেছিলাম। আজকে প্রায় ১৬০০ নারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণ ইফতার, মানেই হচ্ছে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে একত্রে ইফতার করা। যেটার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। মোটামুটি খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, সবাই খাবার পেয়েছে, সুন্দরভাবে পরিবেশিত হয়েছে, যতোটুকু দেখলাম। আজকের অভিজ্ঞতা গত দিনের তুলনায় অনেক অনেক ভালো ছিল। আর পরবর্তীতে এটার জন্য পরামর্শ থাকবে এরকম যে, গণ ইফতার মানে তো আসলে কাউন্ট থাকে না যে কত জন মানুষ আসবে, কি হবে না হবে। সেক্ষেত্রে একটু রেজিস্ট্রেশন ব্যবস্থা করা, প্লাস টোকেনের ব্যবস্থা করা। কারণ, গণ ইফতারে দেখেছি, যে একেকজন বাহিরের অনেক মানুষ আসছে। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিলো ইফতার পাওয়া থেকে। যদি টোকেনের ব্যবস্থা করা যেতো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত থাকবে এবং আমাদের মধ্যে আরও যে বন্ডিংটা, সেটা তৈরি হবে ইনশাল্লাহ।

ইফতারে অংশগ্রহণকারী আরেক নারী শিক্ষার্থী জানান, শিবির নিজের ভুল শিকার করে আবার আমাদের জন্য এত সুন্দর একটা ইফতার আয়োজন করেছে এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। তারা সামনে আরও ভালো করুক।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, গত ৪ মার্চ আয়োজিত গণ-ইফতারে আমাদের ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থীকে ইফতার পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা আজ এই ইফতারের আয়োজন করেছি।

এর আগে ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের নিয়ে ইফতার আয়োজন করেছিল শিবির। নারী ও পুরুষ শিক্ষার্থীরা অংশগ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় খেলার মাঠে আসে। ইফতারের সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আসন পূর্ণ হয়ে যায়। এসময় খাবার বিতরণের অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। ছেলে ও মেয়েদের পৃথক লাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায়। এসময় লাইনে থাকা বেশির ভাগ শিক্ষার্থীই খাবার পাননি। এরই প্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় শাখা শিবির।

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান