হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রাইম এশিয়ায় দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানী এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছেন।তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

শনিবার বিকেলে রাজধানীর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে আছে। নিহত শিক্ষার্থীর লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে