হোম > শিক্ষা > ক্যাম্পাস

জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রুপকারী চবি শিক্ষক বরখাস্ত

আমার দেশ অনলাইন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ‘বিদ্রুপ’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থাসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার প্রশাসনের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।

অধ্যাপক সফিকুল বলেন, চলতি বছরের জুলাইয়ে অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর ওই ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা হলে বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। বিষয়টি আরও খতিয়ে দেখতে নতুন আরেকটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

কিয়েভের বিমানবন্দরগুলো চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

মিরসরাইয়ে ঝর্ণায় পা পিছলে হাসপাতালে কলেজছাত্র

জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ নাকচ রাশিয়ার

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

প্রতিবেশীর বাঁশের আঘাতে প্রাণ গেল ফরিদুলের

একীভূত ৫ ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন আমানতকারীরা

চা-শ্রমিকদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন