হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফি কমানো হচ্ছে। দেশের বিভিন্ন এলাকার কলেজের ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি বৈঠক করে নভেম্বর এ ঘোষণা দেয়া হবে বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার ভাইস চ্যান্সেলরের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে এক জরুরি বৈঠক হয়েছে। ওই বৈঠকে বেশ কিছু শিক্ষার্থীও উপস্থিত ছিল।

বৈঠকে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে সেহেতু অনার্স পার্ট-৪ এবং পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান