হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন ১০ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ট্রেনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

চাকসু প্রতিনিধিরা জানান, একটি পুরোনো ট্রেনের পরিবর্তে নতুন করে ১০ বগি সংযোজিত এই শাটল ট্রেন শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াবে। প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করায় বিদ্যমান ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় তৈরি হয়। নতুন ট্রেন যুক্ত হওয়ায় এ চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি এখনো তিনমাস হয়নি। ইতোমধ্যেই ক্যাম্পাসে একটা বড় সংযোজন হয়েছে। আমরা অনেক দিনের পুরোনো একটা ট্রেন পরিবর্তন করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, চবি শিক্ষার্থীদের জন্য নতুন শাটল ট্রেন এসেছে। এটা আনন্দের। অপর বগিটিতেও কিছু বগি পরিবর্তন করে তুলনামূলক ভালো বগিগুলো সংযুক্ত করা হবে।

তিনি বলেন, আমরা দাবি জানিয়েছিলাম, দুইটা ট্রেনে যেহেতু শিক্ষার্থীদের সংকোলান হচ্ছে না, সেহেতু নতুন করে আরেকটা ট্রেন যাতে চালু করা হয়। আশা করি দ্রুত শিক্ষার্থীদের সে আশাও পূরণ হবে।

যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে দুইটা শাটল ট্রেন চলাচল করে। কিন্তু দুইটা ট্রেনের মধ্যে একটা ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, পুরাতন বগিগুলোতে বেশকিছু মৌলিক সমস্যা ছিল। ফ্যান চলতো না, লাইটগুলো ভাঙা ছিল, অনেকগুলো বগির সিলিং নষ্ট ছিল, ফ্লোর নষ্ট ছিল। এখনের সবগুলো বগি রিপেয়ার্ড, নতুন, ভালো। এই সুবিধাগুলো শিক্ষার্থীরা পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী প্রমুখ।

জেডএম

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী

সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক শরিফুল হুদা

চবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ