হোম > শিক্ষা > ক্যাম্পাস

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

প্রতিনিধি, হাবিপ্রবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় চার হাজার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হল সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্টার অধ্যাপক ড. মো. আবু হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর ও হাবিপ্রবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নওশের ওয়ানসহ জাতীয়তাবাদী ঘরনার শিক্ষকবৃন্দ।

ছাত্রদলের হাবিপ্রবি শাখার আহ্বায়ক বার্নাড পলাশ দাস বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ব-বোধের শিক্ষা দেয়। এটি শুধু ইফতার মাহফিল নয়, এটি ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে। আমরা চাই হাবিপ্রবি হবে মতপ্রকাশের স্বাধীন, নিরাপদ ও গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত জায়গা।

তিনি আরো বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই— ক্যাম্পাসে যেন বৈষম্যহীন ও সহনশীল পরিবেশ বজায় থাকে।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

ইনোভেশন বাংলাদেশ ফেয়ারে হাবিপ্রবির উদ্ভাবিত ১২ পণ্য