হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বে আব্দুর রহমান-আনোয়ার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুর রহমান সভাপতি এবং আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

রোববার দুপুরে চবির আইসিএসবি মিলনায়তনে সংগঠনটির শাখার বার্ষিক সম্মেলন শেষে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আনোয়ার হোসেন মঞ্জু। তিনি কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে চবি শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমীন মোহাম্মদ বাবুল এবং চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আব্দুল কাদের। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বলেন, “মুসলিম উম্মাহ সমসাময়িক জ্ঞানে বলীয়ান হয়ে আধ্যাত্মিকতাকে ধারণ করতে পারলে আবারও বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে।”

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা