হোম > শিক্ষা > ক্যাম্পাস

৬ দিনে রাবির ভর্তি পরীক্ষার আবেদন লক্ষাধিক

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১ হাজারটি।

বুধবার (২৬ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১ হাজারটি। 'এ' ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৩৯ হাজার, 'বি' ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৯ হাজার ৬৫০টি এবং 'সি' ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৫২ হাজার ৩৫০টি।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা 'সি' ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

'এ' (মানবিক) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা, 'বি' (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১,১০০ টাকা ও 'সি' (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা। সকল ফি ১০% সার্ভিস চার্জসহ।

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করল ঢাবি ছাত্রশিবির