হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম

প্রতিনিধি, চবি

শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি বলেছেন, মানুষের মাঝে মনুষ্যত্ববোধ ফিরিয়ে আনার জন্যই নবী-রাসুলদের আগমন ঘটেছে। আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমায় এ কথা বলেন তিনি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়জুল করীম আরো বলেন, দুনিয়া ও আখিরাত—উভয় জাহানেই সফলতা অর্জন করতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তিজীবন ও সমাজজীবনে পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবদুর রহমান।

জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

জেডএম

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা