হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসু নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে শিবিরের প্যানেল ঘোষণা

প্রতিনিধি, শাবিপ্রবি

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আযাদ প্যানেল ঘোষণা করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’।

রোববার বেলা সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আযাদ প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দেলোয়ার হোসেন শিশিরকে।

প্যানেল অন্যান্যদের মধ্য সাধারণ সম্পাদক পদে শাবিপ্রবি শাখা শিবিরের অফিস সম্পাদক মুজাহিদ ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে এইচআরডি সম্পাদক মো শাকিল, ক্রীড়া সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু।

পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ছাত্রী সংস্থার সেক্রেটারি সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।

তাদের প্যানেলে ছাত্রশিবির ছাড়া অন্যান্য সংগঠনের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোল, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ইনকিলাব মঞ্চ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও আঞ্চলিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিন সহ সংঠনের নেতৃবৃন্দ।

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

পদত্যাগ করেননি ঢাবি উপাচার্য, কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা

রাবিতে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিতর্কিত তিন প্রার্থীকেই নিয়োগ দিল ঢাবির প্রাণিবিদ্যা বিভাগ

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু

জাবিতে পালাগানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ

ট্রেনের ধাক্কায় রাবি শিক্ষার্থীর অকালমৃত্যু

আমার দেশ সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা