হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার মৃত্যু, জকসু নির্বাচন স্থগিতের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিতের ইঙ্গিত দিয়েছে জকসু নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য।

সকালে একাধিক গণমাধ্যমকে জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, "খালেদা জিয়া জবির প্রতিষ্ঠাতা। নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে। সিন্ডিকেটের মিটিংয়ের পর অফিসিয়ালি জানানো হবে।"

উপাচার্য ড.মো. রেজাউল করিম জানান, "আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত, শোকাহত! আলোচনা হচ্ছে। স্থগিতের সিদ্ধান্ত হলে জানানো হবে।"

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত আসেনি। ভোট দিতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার