হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাকসুর ভোট গণনায় তিন দিন লাগবে না: রাবি উপাচার্য

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, রাকসুর ভোট গণনায় আমাদের তিন দিন সময় লাগবে না। আমাদের কাছে একটি দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে।

ব্যালট বাক্স খোলা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপই উন্মুক্ত ক্যামেরার সামনে সম্পন্ন হবে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সারাদেশের মানুষও এ গণনা প্রক্রিয়া সরাসরি দেখতে পারবে। নির্বাচন কমিশন বলেছে, ম্যাক্সিমাম ১২-১৫ ঘণ্টা সময় লাগবে এ গণনা কার্যক্রম সম্পন্ন করতে।

রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট গণনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, বিভিন্ন পরিস্থিতি ও পক্ষগুলোর পরামর্শে নির্বাচনের তারিখ একাধিকবার পরিবর্তন করতে হয়েছে। তবে আমরা ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া রাকসু নির্বাচনকে সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, নির্বাচনের পরদিন থেকেই যেন নির্বাচিতরা তাদের নির্ধারিত রুমে বসতে পারে সেজন্য রাকসু ভবনের মেরামতের কাজ শুরু করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার