হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে লিচুর পর আম পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের মাঝে গাছ থেকে আম পেড়ে রুমে রুমে পৌঁছে দিয়েছেন জিয়াউর রহমান হল সংসদের নেতারা। বুধবার হল এলাকার বিভিন্ন আমগাছ থেকে আম সংগ্রহ করে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সমানভাবে বণ্টন করা হয়।

জানা গেছে, হলসংলগ্ন গাছগুলোর আম যাতে নির্দিষ্ট কিছু ব্যক্তি পেড়ে নিতে না পারে এবং সব শিক্ষার্থী সমানভাবে খাওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয় হল সংসদ। পরে সংগৃহীত আমগুলো শিক্ষার্থীদের কক্ষে কক্ষে পৌঁছে দেন নেতাকর্মীরা।

আম বিতরণ প্রসঙ্গে জিয়াউর রহমান হলের ভিপি মোজাম্মেল হক বলেন, “আমাদের হলের পাশে অনেকগুলো আমগাছ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে অধিকাংশ শিক্ষার্থী সেই গাছগুলোর আম খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই জিয়া হল সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমগুলো খাওয়ার উপযোগী হলেই সেগুলো পেড়ে সকল শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হবে। আমরা সেটি করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “এটি কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং নৈতিক দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের জায়গা থেকেই নেওয়া একটি ছোট উদ্যোগ।”

হলের আবাসিক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, “আগে দেখা যেত হলের আম যে যার মতো পেড়ে খেয়ে ফেলত। কিন্তু এবার হল সংসদের নেতারা যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই প্রশংসনীয়। শুধু আম খাওয়ার বিষয় নয়, শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগটাই সবচেয়ে ভালো লেগেছে।”

তিনি ভবিষ্যতেও এ ধরনের পরিকল্পিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. মাহবুবার রহমান বলেন, “এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। হল সংসদের প্রতিনিধিরা আমাকে জানিয়েছিল, আমগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ না হলে আরও পরিপক্ব অবস্থায় আমগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যেত।”

তিনি আরও বলেন, জনবল সংকটের কারণে আগে এভাবে আম বিতরণ করা সম্ভব হয়নি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, এর আগে বিজয় ২৪ হল সংসদ এবং মতিহার হল সংসদ-এর উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের মাঝে সমানভাবে লিচু বিতরণ করা হয়েছিল।

সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবি ডাকসু ও হল সংসদের

তুরস্কে যাচ্ছে রুয়েটের রোভার, বিশ্বে ১৩তম টিম অগ্রদূত

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিকুর, সাধারণ সম্পাদক লিমন

শিশু রামিসা হত্যার বিচারের দাবি চবি শিক্ষার্থীদের

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামি গ্রেপ্তারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা

কৃষকদের জন্য এআইভিত্তিক অ্যাপ তৈরি করলেন বাকৃবি গবেষকরা

কমপ্লিট শাটডাউন চলাকালেই ডুয়েটে এলেন নতুন ভিসি

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন