হোম > শিক্ষা > ক্যাম্পাস

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল

প্রতিনিধি, চবি

পাহাড়ে সন্ত্রাসীদের হামলায় নিহত ওমর ফারুক ত্রিপুরার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই সঙ্গে তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা ওমর ফারুক ত্রিপুরার জীবন, কর্ম এবং তার মৃত্যুকে ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ বলেন, “ওমর ফারুক ত্রিপুরা পাহাড়ে ইসলামের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও ইসলাম প্রচারক (দাঈ) হিসেবে পরিচিত ছিলেন। খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণের পর তিনি সত্য ও ন্যায়ের পথে চলার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।

২০২১ সালের ১৮ জুন নিজ বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নিয়ে নানা আলোচনা রয়েছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ওমর ফারুক ত্রিপুরার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা